টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হন।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করাতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচায় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাস চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় কুমার দেব জানান, দুপুরে টাঙ্গাইলগামী হানিফ পরিবহনের একটি বাস উপজেলার করাতিপাড়ায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় বাসের যাত্রী ও ট্রাকের হেলপারসহ অন্তত ২০ জন আহত হন।
ওএফ





