সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে আবেদীন (৩৩) নামের এক লেগুনা চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নালকে আহত করে। নিহত জয়নাল দরবস্ত পান্দু গ্রামের মনফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হিউম্যান হলার (লেগুনা) সংগঠনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে শুক্রবার রাত ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নালকে আহত করে প্রতিপক্ষ।

আহত অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির বর্তমান কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন জানান, পুরাতন কমিটির সভাপতি মামুন শ্রমিক সংগঠনের লক্ষাধিক টাকা আত্মসাৎ করে। নিহত জয়নাল সেই কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর