যশোরের বেনাপোল সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের শিবনাথপুর তিন মাথার মোড় এলাকার একটি খাল থেকে রোববার (১৮ অক্টোবর) দুপুরে পাতু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। নিহত পাতু মিয়া শিবনাথপুর বারোপোতা গ্রামের শহর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন খালে মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গলিত মরদেহ উদ্ধার করে। কয়েক দিন আগে পাতু মিয়াকে হত্যা করে খালে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) হাবিব প্রতিবেদককে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ