রংপুরের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিএনপিকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, জেলার পীরগাছা থানা পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে। এসব কর্মীর বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
এদিকে একই সময়ে অভিযান চালিয়ে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি ও হত্যা মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এআর





