কুষ্টিয়ার কশবা এলাকা থেকে শাড়ি, শার্ট, থ্রিপিসসহ প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে শুল্ক ফাঁকির অভিযোগে এই মালামাল জব্দ করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল বাংলাদেশে ঢুকেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
এর প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি, শার্ট, থ্রিপিস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





