ফেনীর সোনাগাজী উপজেলা থেকে শহিদ উল্লাহ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নবাবপুর ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
শহিদ উল্লাহ ওরফে কানা শহিদ নবাবপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সভাপতি। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আবু আহম্মদের ছেলে।
সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি) নবীর হোসেন জানান, শহিদ উল্লাহ সোনাগাজী থানার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।তার বিরুদ্ধে সোনাগাজী থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সম্প্রতি একটি অস্ত্র মামলায় ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর ফারুকীর আদালতে তার ১৭ বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
কেএইচ





