বরিশালে আওয়ামী লীগের  দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এতে মঈন-তুষার গ্রুপের নাহিদ নামে একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আরো দুজনের পরিচয় জানা যায়নি। বুধবার রাত আটটার দিকে এ সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজের বাসার সামনে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দীন ও মঈন তুষার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

বরিশাল সদর থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল মহানগর নতুন কমিটি গঠন নিয়ে মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিন ও মঈন-তুষার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা,এএম,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ