রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে মাহফুজ (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে মিরপুর বড়বাগের লোহার বস্তি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী মুন্নি জানান, বেশ কিছু দিন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামীর রাগ করে তিনি মিরপুর-১১ নম্বরে বাসায় চলে গিয়েছিলেন।
আজ বুধবার প্রতিবেশিরা তাকে ফোন করলে তিনি এসে দেখেন দরজা বন্ধ। পরে দরজা খোলে দেখেন ওড়না গলা পেচানো। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এসএইচ





