নাটোরের সিংড়ায় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উদ্বোধন করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুসহাক আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।
পরে প্রতিমন্ত্রী সিংড়া-দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ,গোলই আফরোজ সরকারি কলেজ ও সিংড়া উপজেলা চত্বরে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধন করেন।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





