আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ পৌর মেয়র একরামুল হক টিটু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার বেলা ১ টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আকুয়ার মড়লপাড়া এলাকায় এই দুই গ্রুপের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদিন আগে ধর্মমন্ত্রীর ভাই আকুয়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফাজ উদ্দিন সরকার ও একরামুল হক টিটুর অনুসারীদের মধ্য সংঘর্ষ হয়।
তার জের ধরে শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়।
এরপর মোড়লপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মোস্তফা নামে একজন গুলিবিদ্ধ হন।
ওএইচ/জেআই





