নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দপুর গ্রামে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর কেন্দুয়া গ্রামের জয়নাল মিয়া (২৫) ও আশুয়ারা গ্রামে সোহাগ মিয়া।

মদন থানা পুলিশ জানায়, বুলবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমবি