চুয়াডাঙ্গায় পুকুর থেকে রেহেনা বেগম (৫০) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের একটি পুকুর থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরহেদটি উদ্ধার করা হয়।

মৃত রেহেনা বেগম হানুরবাড়াদী গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

জানা যায়, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন রেহেনা। বুধবার সকালে ওই গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এম এ