করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৯ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন ও ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০২ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৫৯ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

২০২০ সালের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত ১৮মার্চ। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত করোনায় মোট মৃত ৮ হাজার ২৩৯ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২৪৩ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৯৬ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

এমবি