পারিবারিক কলহের জের ধরে গাজীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী ফিরোজ ফকির (৬০) পালিয়েছেন। নিহত রওশন আরা বেগম (৫০) ২ ছেলে ও ২ মেয়ের জননী। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের আলীমপাড়া এলাকায় ফিরোজের সঙ্গে স্ত্রী রওশন আরা বেগমের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে স্বামী ফিরোজ পালিয়ে যান।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, ঘাতক ফিরোজ পীরের ভক্ত সেজে নেশা করতেন। এ ঘটনার পর তিনি পালিয়ে গেছেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ