বরিশাল জেলার মুলাদী উপজেলা থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তরুনীর (২৭) পরিচয় একখনো মেলেনি বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চরমিছুয়া খাল নয়াভাঙ্গুলী নদী সংলগ্ন খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মুলদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এআই





