মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় মাগুরা-যশোর মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ভোরে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম জানান, ভোরে মহাসড়কের পাশে ওই ব্যক্তির বিকৃত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না-কি সড়ক দুর্ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও ‍জানান তিনি।

এমকে