দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় শুক্র রায় (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের মৃত চান মোহন রায়ের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল ৯টায় শুক্র রায় গোলাপগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ভূট্টাবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে সাথে সাথেই তিনি মারা যান।

বীরগঞ্জ থানর ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ