ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিরামপুর সরকারি প্র্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে।

শনিবার (২৮) মে ভোটগ্রহণ শুরুর কিছুসময় পর এ হামলা হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাইমুর রহমান জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, সদরের সুহিলপুর ইউনিয়নের সীতানগর সরকারি প্র্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এমআর