পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম শহীদুল হক। এদিকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে।

মঙ্গলবার বিকালে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশের নতুন আইজি শহীদুল হক এর আগে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া।

উল্লেখ্য, আগামীকাল ৩১ ডিসেম্বর পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে।

২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।

জেডআই/কেবি