ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় আজ শুক্রবার থেকে ১৫ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের সাড়ে সাত হাজার বার্গকিলোমিটার নদীতে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রি পরিবহণ মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধজ্ঞা বহাল থাকবে। এ সময় নদীতে অন্যান্য মাছ ধরাও নিষেধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য রয়েছে জেল জরিমানা ও দণ্ড ।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী আশ্বিনের ভরা পূর্ণিমার সময় ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ডিম ছাড়ার জন্য মিঠা পানি অর্থাৎ নদীতে আসে । মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত চাঁদপুরের এ ৬০কিলোমিটার এলাকাসহ নিন্মাঞ্চলে মা ইলিশ ডিম ছাড়ে।

ডিম থেকে প্রথমে জাটকা পরে হয় রুপালী ইলিশ । মাছ ধারা বন্ধ রাখার এ নিষেধজ্ঞা ১১ দিন থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ১৫ দিন ।

ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, এ বছর সঠিকভাবে ডিমওয়াল মা ইলিশ রক্ষা করা গেলে আগামী বছর ইলিশের উৎপাদন ৪ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।

জেলা প্রশাসক আবসুদ সবুর মণ্ডল জানান, ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরসহ ইলিশ পাওয়া যায় এমন নদী ও নদীর মোহনা এলাকায় এ নিষেধজ্ঞা কার্যকর হয়েছে । এ সময় এ জেলার কোনো ইলিশ মাছ ক্রয় বিক্রয় মজুদ করা যাবে না । বন্ধ থাকবে বরফ ফেক্টরিগুলো।

তিনি জানান, ইলিশের উৎপাদন বাড়াতে এ বছর মা ইলিশের অভয় আশ্রমগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে ।

এমকে