লালমনিরহাটে ৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ২ টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ টাকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওই ইউনিয়ন গুলোতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মজিবুল আলম সাদাত, গড্ডিমারী ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ বিজয়ী হয়েছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরনবী/এমবি





