ঝিনাইদহ বিএনপির সদর উপজেলার উদ্যোগে ৪টি ইউনিয়ন করোনার মহামারীতে স্বল্প আয়ের ৩০০ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে) ঝিনাইদহ সদরের ৪টি ইউনিয়ন-এ (পোড়াহাটি, দোগাছি, কালিচরনপুর, সুরাট) স্বল্প আয়ের ৩০০ শত পরিবারের মধ্যে- ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, আগামী (২১ মে) পর্যন্ত ধারাবাহিকভাবে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভায় খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এ্যাড এস.এম মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির সদস্য সচিব এ্যাডঃ এম.এ মজিদ ।যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু , যুগ্ন আহবায়ক জনাব আব্দুল মজিদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান চৌধুরী চেয়ারম্যান, প্রভাষক এম আখতার মুকুল, প্রভাষক আব্দুল খালেক,অ্যাডভোকেট আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সিনিয়র, হাফিজুর রহমান, নুরুল ইসলাম, মঈন হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, বকুল হোসেন, আমজাদ হোসেন, রাকিব হোসেন প্রমুখ।
এএস





