২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর মহাখালী মোড়ে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এসময় তারা ৭টি গাড়ী ভাংচুর করে ও ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ৭টা ৩০মিনিটের সময় ভাংচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, আকষ্মিকভাবে শিবির মিছিলটি বের করে। তারা কিছুক্ষণ সময় মিছিল করে পরে গাড়ী ভাংচুর করে। ভাংচুর শেষে তারা স্থান ত্যাগ করে চলে যায়।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

এমকে