যশোরের বেনাপোল সীমান্তের গোগা এলাকা থেকে ৬৯০ কেজি ভারতীয় চা পাতা, ১০২৮ পিস বডি লোশন ও ৮৫০ পিস ব্লাক কাজল উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল সাড়ে সাত টার দিকে গোগা সীমান্তের ইছাপুর পাকা রাস্তার উপর থেকে ২ টি নছিমন গাড়ী থেকে এ মালামাল উদ্ধার করে বিজিবি। এ সময় কোন পাচারকারী কে আটক করা যায়নি।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গোগা সীমান্তের ইছাপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে মালিক বিহীন ২ টি নছিমন গাড়ী আটক করা হয়।
পরে ২ টি গাড়ি থেকে ৬৯০ কেজি ভারতীয় চা পাতা, ১০২৮ পিস বডি লোশন ও ৮৫০ পিস কাজল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ”
‘আটক মালামালের সিজার মূল্য সাত লক্ষ তেত্রিশ হাজার চারশত আশি টাকা। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে’ বলে জানান ২১ বিজিবির অধিনায়ক।
নাসির/জেড





