ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে উপজেলার গোপালপুর গ্রামের সেবানন্দের ২৭ কাঠা জমির পানের বরজ পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এতে কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার সময় এ দূর্ঘটনা ঘটে।

চাষী সেবানন্দ জানান, বিকাল সাড়ে ৫টার সময় তার পানের বরজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নেভানোর আগে তার ২৭ কাঠা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার ইসরাইল হোসেন জানান, উপজেলার গোপালপুরে একটি পানের বরজে আগুন লাগার খবর পেয়ে তারা ২টি গাড়ি নিয়ে সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করছেন।

এমবি