নৌকা ডুবিতে বাউফলের কেশবপুর গ্রামের মনির হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (১৫ জানুয়ারি) তার পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে গিয়ে নিখোঁজ কেশবপুর ইনিয়নের কেশবপুর গ্রামের জেলে মনির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। মনির উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল সত্তার মৃধার ছেলে।
শুক্রবার নিহত মনিরের বাড়ীতে সমবেদনা জানাতে যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ইসহাক মিয়া, উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, শিবিরের জেলা সেক্রেটারি খলিলুর রহমান প্রমুখ।
তারা এ সময় নিহতের দুই সন্তানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জামায়াত নেতৃবৃন্দ তাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





