কুমিল্লা সদরের কালিয়াজুড়ির মুড়াপাড়ায় পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা একটি মেয়ে শিশুর (৫) এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুটিকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত নারীর মেয়ে বলে ধারণা করছে স্থানীয় লোকজন।
কুমিল্লা রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএইচ





