রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রওশন আরা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রওশন আরা কুষ্টিয়ার দৌলপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস এইসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্ত রওশন আরাকে গত মঙ্গলবার এই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। তাদের মধ্যে দু’জন আইসিইউতে। আর চলতি বছর তাদের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ৬৫৭ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট তিনজন।

এমবি