“সরকারী আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দার বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযোক্ত হলো এবার’ এই শ্লোগান কে সামনে নিয়ে জয়পুরহাটে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার ২৮ এপ্রিল জয়পুরহাট ডা. আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাড্য র্যালী সকাল ১০টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী মিলোনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ও দায়রা জজ কে এম,জুলফিকার আলীর সভাপতিত্বে,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট রত্নেশ্বর ভট্ট্রাচার্য,জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা:এস এম আব্দুল জলিল,জেলা আধুনিক হাসপাতালের তত্তাবধায়ক মোহাম্মদ আলী, জেলা জজ আদালতের জিপি মোমিন আহমেদ চৌধরী ,জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ জেলা জজ আদালতের মহিলা পিপি ফিরোজা চৌধরী,জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
এসএইচ





