ঝিনাইদহে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে বের হয়ে হামদহ গিয়ে শেষ হয়।
মিছিলে আরো অংশ গ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও মোজাম্মেল হক প্রমুখ।
ইআর





