রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় খালেক মসজিদের সামনে এক ব্যক্তির সাগর (২৫) মৃতদেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। তবে তার ঠিকানা জানা যায়নি।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তার পরনে একটি ঢোলা জিন্সের প্যান্ট, গায়ে আর কোনো কাপড় নেই। হাঁটুর নিচে ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, কোনো বাসের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

এমআর/এআই