রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিজানুর রহমান মিজান (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ডেমরা পশ্চিম শানারপাড় পুরাতন ফুলকলি স্কুলের পাশে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজান কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি শানারপাড় নয়াপাড়ায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
তাকে উদ্ধার করে
ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো: শহিদুল ইসলাম জানান, নির্মাণাধীন ষষ্ঠতলা ভবনের চতুর্থ তলায় বাইরে মাচান বেধে কাজ করছিলো মিজান। কাজের একপর্যায়ে সেখান থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ডেমরা থানায় জানানো হয়েছে।
এমবি





