রাজধানীর মিরপুরের পৃথক এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এ দুটি লাশ উদ্ধার করে পুলিশ।

রাজধানী মিরপুরের রূপনগর এলাকার ১৬ নম্বর রোডের সাঈদ হোসেনের ফ্ল্যাট থেকে রহিমা (২৬) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে দুই মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন রহিমা। তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দার রফিকুল ইসলামের মেয়ে।

রূপনগর থানার এসআই ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে মিরপুরের শাহআলী থানার বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (৩২)নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহআলী থানার এসআই আব্দুল হামিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ