বগুড়া সদর উপজেলার দোগাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আজিজার রহমানকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এএইচএম ফয়েজুর রহমান জানান, সকালে কলেজে আসার পথে মাইক্রোবাসে আসা ৬-৭ জন দুর্বৃত্তরা আজিজার রহমানকে এলোপাতাড়িকুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানিয়েছেনওসি।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





