বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজবাড়ীতে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আযাদী ময়দান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে তারা।

মিছিলটি আযাদী ময়দান পার হয়ে সড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। এতে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আহসান হাবিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানূল করিম হিটু।

এসময় বক্তরা হরতাল পালনের আহ্বান জানিয়ে বিচারপতিদের অভিশংসন বিল বাতলের দাবি জানান।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই