বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার বেলা ৩টা ৪৮ মিনিটে ভবনের ছাদ থেকে সেনা বাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়।

এর কিছুক্ষণ হেলিকপ্টারটি ওই এলাকা রেকি করে যায়। পরে ছাদের ওপর শূণ্যে অবস্থান করে একটি দড়ি ফেলে। সেই দড়ি বেয়েই আটকে পড়া একজন হেলিকপ্টারে ওঠেন। 

আরও পড়ুন: ‘সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় মারা যাবো’ 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে রাজধানীর বনানীর ২২ তলা এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।  

এমবি