রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনের সূত্রপাতের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন ভবনটি ‘ভিনাইল বোর্ড’ দ্বারা ডেকোরেটড থাকার কথা।
তিনি মনে করেন, ভিনাইল বোর্ডের কারণে ভবনে আগুনের ভয়াবহতা দ্রুত লাভ করে। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বিফ্রিংকালে বি. জে. মো. সাজ্জাদ হোসাইন একথা বলেন।
ভবনের ভেতরের অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ভবনের ভেতরে সাধারণত ভিনাইল বোর্ড দিয়ে ডেকোরেটেড ছিল। তার সাথে প্লাস্টিক বোর্ড ছিল। যেগুলো ফুয়েল হিসেবে কাজ করছে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।’
বি. জে. মো. সাজ্জাদ হোসাইন বলেন, ১টা বেজে ৫ মিনিট থেকে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেছে, ভেতরে কোন আগুন নাই।
ভবনে নিজস্ব আগ্নিনির্বাপণ ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি ভেতরে গিয়েছিলাম। দেখেছি কিছু যন্ত্রপাতি ছিল। কিন্তু সেগুলো ব্যবহার যোগ্য ছিল না।
কোন কোন ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ৮, ৯ ও ১০ নম্বর ফ্লর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেড





