কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপি’র কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর উত্তরা সুপার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ প্রমুখ।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





