জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারাপরসন বেগম খালেদা জিয়ার কারাবাসের ৩ বছর পূর্তি আজ।

খালেদা জিয়াকে গ্রেফতারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি।

শর্তসাপেক্ষে মুক্তি পেলেও পুরোপুরি ‘গৃহবন্দী’ মুক্ত নন বিএনপি প্রধান।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর পূর্তিতে সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সোমবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে এই কর্মসূচি পালন করবে দলটি।

এসময় ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি'র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, জননেতা এ্যাডঃ এম এম মশিয়ুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক, এ কে এম ওয়াজেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ আলমগীর হোসেন আলম, সহ বিএনপি ও সকল অঙ্গওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান,
পরিচালনা করেন, ঝিনাইদহ পৌর বিএনপির আহবায়ক, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস।

এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সেখানে রিজভীর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিকস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।


এএস