চকবাজার এলাকা থেকে দুই ট্রাক চাল ও পাম ওয়েল তেলসহ ডাকাত দলের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম টাইমনিউজবিডিকে জানান, সোমবার রাতে তাদের আটক করে চকবাজার থানা পুলিশ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা পুলিশ ওই এলাকা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১২ জন সদস্যকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে দুই ট্রাক চাল ও ১২ হাজার লি. পাম ওয়েল তেল উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর/ এআর





