ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় গণসংযোগ, পথসভা ও সমাবেশ করছেন মুক্তাগাছা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক (যদু)।

গত সোমবার (১২ নভেম্বর) তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী এমদাদুল হকের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি নিজেও সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে সুপরিচিত। মুক্তাগাছা উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মানে অবদান রাখেন তিনি।

এমদাদুল হক বলেন, দলের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। নিবার্চিত হলে জলাবদ্ধতা নিরসন, বাজার আধুনিকীকরন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত, সরকারী মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, শ্মশানঘাট উন্নত করা, জমিদারবাড়ীকে পর্যটনকেন্দ্রে রুপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া রাস্তাঘাট সংস্কার ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দলের দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরেছি। আমি মনোনয়ন পেলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ খুশি হবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাই। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

এ আসনে বর্তমান সংসদ জাতীয় পার্টির সালাউদ্দিন মুফতি।