রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নূর শেখ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৫ নং রোডে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতে কাজ করতে গিয়ে শ্রমিক নূর শেখ হঠাৎ ভবন থেকে পড়ে যায়।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মৃতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে বলে তিনি জানান।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





