জেলার জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান এলাকা থেকে কানু গোয়ালা (২৩) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কানু গোয়াল ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানের চা শ্রমিক কার্তি গোয়ালার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,সকালে ফুলতলা বাগানের তিন নম্বর লাইনের পাশে একটি আম গাছের সঙ্গে কানু গোয়ালার ঝুলন্ত লাশ দেখতে পায় বাগান শ্রমিকরা। তারা বাগান ম্যানেজারকে জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জুড়ী থানার এসআই নুরুল হক জানান,এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিইজবিডি.কম, এমআর