সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামাগাঁও তালুকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ অবৈধ ভাবে বিক্রি করছে স্কুলের ভূমি দাতা সদস্য সাবেক চেয়ারম্যান হাজী জমশিদ আলী ছেলে আমির আহমদ মোস্তফা। তালুকপাড়া গ্রামবাসীর পক্ষে মখদ্দছ আলী, ফকির আলী তার এই দুর্নীতির বিরুদ্ধে গত ৬ নভেম্বর শনিবার সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মুহাম্মদ মাহবুবুর রহমানেরবরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, লামাগাঁও তালুকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবৈধভাবে গাছ কেটে ৩ লক্ষ টাকা স্কুল ফান্ডে জমা দেওয়ার কথা বলে উক্ত টাকা হতে আনুমানিক ১ লক্ষ টাকার সংস্কার দেখিয়ে বিদ্যালয়ের পশ্চিম প্রান্তের একটি বিল্ডিং সংস্কার করা হয় এবং বাকি টাকা অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসলিমলীগ নেতা হাজী জমশিদ আলী ছেলে বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য আমির আহমদ মোস্তফা আত্মসাৎ করে।

এখানে শেষ নয়, বর্তমানে নতুন একটি বাথরুম বিদ্যালয়ের পাশে তৈরি করে বড় রেন্টি গাছ ঠিকাদারের নিকট বিক্রি করে দিয়েছে। এছাড়ও সে কোনো প্রকার অনুমতি না নিয়ে বিদ্যালয়ের পুরাত গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করছে।আমির আহমদ মোস্তফা বিদ্যালয়ের ম্যানেজিং ভূমি দাতা সদস্য হওয়ার পর উক্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছাত্র/ছাত্রীদের দৈনিক ২০ টাকা জরিমানার বিধান করে। কোন ছাত্র/ছাত্রী উক্ত জরিমানার টাকা না দিলে সে শ্রেণি কক্ষে ঢুকে ছাত্র/ছাত্রীদের বেত্রাঘাত করায় গ্রামবাসী ক্ষোব্ধ হয়। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে সরকারী দলের লোক বলে বিভিন্ন ধনের মামলার হুমকী এবং ভয় ভীতি দেখায়।

এমতাবস্থায় লামাগাঁও তালুকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে, আমির আহমদ মোস্তফার দুর্নীতিগুলো তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জোর দাবী জানিয়েছেন লামাগাঁও তালুকপাড়া এলাকাবাসী।

এনএম...