যশোরে রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান,

বুধবার দিনগত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা,

আসামি গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশি হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।      

আরএম