রাজধানীর মিরপুরস্থ বাংলা কলেজের এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪২ বহিরাগতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দারুস সালাম থানা পুলিশ।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার জানান, বাংলা কলেজের একটি ছাত্রাবাসে অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত ওই ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ওই ছাত্রাবাস থেকে একটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ২০টি বড় ছুরি উদ্ধার করা হয়।
কাউছার আরো জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ৪২
রাজধানীর মিরপুরস্থ বাংলা কলেজের এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪২ বহিরাগতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দারুস সালাম থানা পুলিশ।





