পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগের তুলনায় সীমান্তে হত্যার ঘটনা অনেক কমে এসেছে। ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তে হত্যা একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাকারবারের সঙ্গে জড়িত। সীমান্তহত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে।”

আব্দুল মোমেন বলেন, “২০০১-‘০২ ও ২০০৩ সালের দিকে বছরে শতাধিক লোক মারা যেত। এর মধ্যে ২০০৩ সালে ১৬৬ জন লোক সীমান্তে মারা গেছে। কিন্তু গত বছর মাত্র তিন-চারজন মারা গেছে।”

এমবি