নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামের বিলের মধ্যে একটি গাছে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে ভুমুরদিয়া গ্রামের ইমরানের (২৫) এবং এক তরুণীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন তারা।
একই গাছে ওড়না পেঁচানো অবস্থায় তাদের লাশ ঝুলতে দেখা যায়। ইমরানের পরিচয় পাওয়া গেলেও ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
ইমরান ভুমুরদিয়া গ্রামের হারুণ শেখের ছেলে। এলাকাবাসীর ধারণা, প্রেমিক যুগল যে কোনো কারণে ওড়না পেচিয়ে একসাথে আত্মহত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, দু'জনে এক সাথে আত্মহত্যা করার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেডআই





