রাজধানীর গ্রিনরোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে ৪০টি টিনশেড ঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে বস্তির একটি টিনশেড ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা টিনশেড ঘর তৈরি করে থাকতেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।'

এমবি