শনিবার রাত ৮টার দিকে ডেমরার দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাশরাফির বাড়ি কুমিল্লা জেলায়। যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাচ্ছিল। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে আসার পর ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে ট্রাকের নিচ থেকে মাশরাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এনএইচ